ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ আল মামুন নামে ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টৈাবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসডকের শিবপুরের নোয়াদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল মামুন (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে৷

নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম জানান, পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরী করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপ চালক সহ ভ্যানটি আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
লাকসামে রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল

লাকসামে রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল