ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে সাপে কামড়ে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
গাইবান্ধার সাদুল্লাপুরে সাপে কামড়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার  ৮ অক্টোবর রাত আনুমানিক ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত এনামুল হক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে  সাপ দং/শন করে। এ বিষয়টি সে পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখে ও রাত ১০ টার দিকে সে পরিবারের নিকট  বলে এবং বি/ষধর সাপ দংশ/ন করতে পারে সেই সন্দেহ  প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে যাওয়ার পথে ভোররাত ৩টার দিকে এনামুল হোসেন মৃত্যুবরণ করেন। এনামুলের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শার্শায় শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের সাইকেল বিতরণ।

শার্শায় শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের সাইকেল বিতরণ।