ঢাকা | বঙ্গাব্দ

টিকটিক ভিডিও’ বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরী, বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2025 ইং
টিকটিক ভিডিও’ বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরী, বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও এক নারী।
৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোটো বিনাইরচর এলাকায় স্থানীয় শফি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে ৩ তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটে আক্কাছ আলীর নাতনী সুরভী (১৬) টিকটক ভিডিও বানাতে ছাদে যায়। এ সময় বাড়ির ছাদ ঘেঁষে টানানো বিদ্যুতের তারে সুরভীর কপালে স্পর্শ হলে সে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। সুরভীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার মা রোজিনা বেগম (৩৫) ও দাদি মাসুদা বেগম। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় দগ্ধ সুরভীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেনেরচর ইউপি সচিব আবু ছাইমের বিরুদ্ধে জাল জন্মসনদ বাণিজ্যের

সেনেরচর ইউপি সচিব আবু ছাইমের বিরুদ্ধে জাল জন্মসনদ বাণিজ্যের