ঢাকা | বঙ্গাব্দ

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের পাশের ভবনে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের পাশের ভবনে আগুন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 
রাজধানীর মতিঝিল এলাকার মেট্রোরেল স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ আগুন লাগে।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্মাণাধীন ওই ভবনের সামনে দেয়া চট বা ত্রিপল থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী মিলন মিয়া জানান, ‘প্রথমে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে দেয়া চটে আগুন ধরে যায়। এরপর পুরোটা পুড়ে নিচে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা আরও জানান, দমকল বাহিনীকে খবর দেয়া হলেও তারা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় জাসাস নেতাসহ গ্রেফত

গফরগাঁওয়ে বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় জাসাস নেতাসহ গ্রেফত