ঢাকা | বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে : উপদেষ্টা সাখাওয়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে : উপদেষ্টা সাখাওয়াত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার।’

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।’

সাখাওয়াত বলেন, ‘২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হবে। মেজোরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবার দায় রয়েছে।’

সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে।’

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
শৈলকুপার শামীম হোসেন মোল্লা অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতা

শৈলকুপার শামীম হোসেন মোল্লা অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতা