ঢাকা | বঙ্গাব্দ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রও একই সময়ে গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
প্রার্থী ঘোষণায় পাল্টে গেল রাজনীতির চিত্র: নতুন ভারসাম্যে জা

প্রার্থী ঘোষণায় পাল্টে গেল রাজনীতির চিত্র: নতুন ভারসাম্যে জা