আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও প্রিয় মুর্শিদের কদমে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনপূর্বক ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টের দ্বিতীয় পূর্ণমিলনী অনুষ্ঠান। শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ ইং তারিখে রাজধানীর মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিন্স কনফারেন্স হলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল (সা.), নবী বংশের ৩২তম নূরানী আওলাদ, মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি, শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন আল-মাইজভান্ডারী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ নাঈম মাসুদ জয়, এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সালাম পরিবেশন করা হয়। পরে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, “মইনীয়া আইসিটি ডিপার্টমেন্ট মাইজভান্ডার মইনীয়া মঞ্জিলের রোল মডেল। এখানকার সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ইনশাআল্লাহ এই ডিপার্টমেন্ট ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।” তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আইসিটি ডিপার্টমেন্টের অসংখ্য ছেলে-মেয়ে সদস্যবৃন্দ সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সদস্য মোঃ মুক্তার হোসেন মেনন ও তানজিনা আল তানহা।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ, কিয়াম, জিকির, নাতে রাসুল (সা.) ও মুনাজাত। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সম্মানিত প্রধান অতিথি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।
পুরো অনুষ্ঠানটি উচ্ছ্বাস, সৌহার্দ্য ও অনুপ্রেরণার পরিবেশে পরিপূর্ণ হয়ে ওঠে। উপস্থিত সদস্যরা এই আয়োজনের সফলতায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পথচলায় মইনীয়া আইসিটি ডিপার্টমেন্টকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মোঃ শাহজাহান বাশার