ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু খেলার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু খেলার উদ্বোধন ছবির ক্যাপশন: আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু খেলার উদ্বোধন
ad728
পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি :
বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু। কালের বিবর্তনে বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী খেলা। তবে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতির স্মরণে হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার কাটাপুকুর গ্রামের যুব সমাজের আয়োজনে কাটাপুকুর গ্রামে এই খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচবিবি থানা যুব দলের সাবেক সভাপতি, উচাই জেরকা এসএসসি উচ্চবিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক সামছুল হুদা দুলাল। 
এতে অন্যাদের মধ্য বক্তব্য রাখেন,পৌর জিয়া পরিষদের সভাপতি ও পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, উড়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজায়ানুল করিম বাবু,খেলা আয়োজন কমিটির সভাপতি ও জেলা যুব দলের সাবেক সদস্য সুলতান আহম্মেদ, বিএনপির কর্মী মো: জয়নুল আবেদীন ও বিএনপির কর্মী আমানুল্লাহ আমানসহ অনেকে। খেলায় ৮ টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় অংশ নেন সাড়ারপাড়া যুবদল বনাম জয়হার যুব দল। ঐতিহ্যবাহী খেলা দেখতে ভিড় করেছে নারী-পুরুষসহ ছোটবড় সব বয়সের মানুষ।
খেলা আয়োজক কমিটির সভাপতি সুলতান আহম্মেদ বলেন,খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সকলের সহযোগিতায় খেলাটিকে ধরে রাখার জন্য এ আয়োজন করা। স্থানীয় ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খেলাটিকে ধরে রাখা সম্ভব হবে।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন  র‍্যাব-৯ এর অধিনায়ক উইং

শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং