ডেক্স নিউজ,
যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল।
বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। তাই সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ব নির্ধারিত সময়ে (রাত ১০টা ১০ মিনিট) মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।
এরআগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে বিকেলে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।
জুয়েল রানা