ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক ছবির ক্যাপশন: কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

কুমিল্লার সদর দক্ষিণে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রামনগর গ্রামে নিজ ঘরের মধ্যে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক বৃদ্ধা ও তার মেয়েকে। নিহতরা হলেন—মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) এবং তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।

রোববার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতদের ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যার পেছনে পারিবারিক কোনো বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না: জাহাঙ্গীর আলম চৌধুরী

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না: জাহাঙ্গীর আলম চৌধুরী