ঢাকা | বঙ্গাব্দ

সলঙ্গায় শিক্ষার আলোকবর্তিকা: মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
সলঙ্গায় শিক্ষার আলোকবর্তিকা: মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল। ছবির ক্যাপশন: সলঙ্গায় শিক্ষার আলোকবর্তিকা: মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।
ad728
সিরাজগঞ্জ  প্রতিনিধি :

“সুশিক্ষা সুবিবেক গঠন করে” — এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় গড়ে উঠেছে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, যা আজ এলাকায় শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত ও শ্রেষ্ঠ বাতিঘর হিসেবে পরিচিত।

আধুনিক ও মানসম্মত শিক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি সলঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা প্রদান করছে। মনোরম, সুশীতল ও নিরিবিলি পরিবেশে দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পেয়ে আসছে মানসম্মত পাঠদান।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোস্তফা জামান একজন সুশিক্ষিত, আলোকিত ও সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর দৃঢ় মনোবল, অক্লান্ত পরিশ্রম এবং সলঙ্গার সচেতন মহলের সহযোগিতায় আজ মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল এলাকায় সুশিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছে।

সম্প্রতি বিদ্যালয়টি স্থান পরিবর্তন করে ৪০০ গজ দক্ষিণে, সলঙ্গা-টু-বড়গাছা মেইন রোডের পশ্চিম পার্শ্বে নতুন ও আধুনিক ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে। কোলাহলমুক্ত, বিশাল পরিসরের নিজস্ব ভবনে এখন শত শত শিক্ষার্থী নিরাপদ পরিবেশে (সিসি ক্যামেরার আওতায়) পাঠ গ্রহণ করছে।

বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম, সুইমিং পুলসহ বিভিন্ন বিনোদন ও সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা। বর্তমানে স্কুলে ২০ জন দক্ষ ও পরিশ্রমী শিক্ষক-কর্মচারী নিষ্ঠার সঙ্গে পাঠদান পরিচালনা করছেন, যার ফলেই প্রতিষ্ঠানটি অর্জন করেছে অসাধারণ সাফল্য ও সুনাম।

শুধু পাঠদান নয়, জাতীয় দিবস উদযাপন, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এ বিদ্যালয়ের প্রধান লক্ষ্য।

অধ্যক্ষ মোস্তফা জামান বলেন,

“শিক্ষার মানোন্নয়নই আমাদের একমাত্র অঙ্গীকার। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ: জানাল

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্যের উদ্যোগ: জানাল