ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
ad728
মোঃ মাজহারুল ইসলাম সিপন, কুষ্টিয়া। 

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় আব্দুল আওয়াল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়ণপুর কুণ্ডুপাড়া গ্রামের আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে তিন সন্তানের জননী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের সাথে তার স্বামী আব্দুল আওয়ালের পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া হয়। শাহানা তার স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করলে আব্দুল আওয়াল প্রকাশ্যে পরিবারের অন্য সদস্যদের সামনে ধারালো হাসুয়া দিয়ে শাহানাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। প্রতিবেশীরা এসে আসামিকে আটক করে ইবি থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র আসামি করে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
যশোরের বিখ্যাত বলুহ দেওয়ানের মেলা এখন জমজমাট।

যশোরের বিখ্যাত বলুহ দেওয়ানের মেলা এখন জমজমাট।