ঢাকা | বঙ্গাব্দ

সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস হতে ৩কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস হতে ৩কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার। ছবির ক্যাপশন: সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস হতে ৩কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার।
ad728
সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস হতে ৩কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার।
‎গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে  মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার ২ রা সেপ্টেম্বর বেলা ১ টার দিকে সাদুল্লাপুর  উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঢাকা টু রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃত মাদককারবারীরা হলেন,
‎মোঃ শাকিল আহমেদ (১৯), গ্রামচন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা বুলবুল হোসেন, মাতা ছামেনা বেগমসহ 
‎নাহিদ হাসান (২০), গ্রাম কুটি চন্দ্রখানা, ইউনিয়ন ফুলবাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম; পিতা মোসলেম উদ্দিন, মাতা মৃত নুর বানু।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন।
‎এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১ নম্বরের “আল-আমিন” নামক যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালায়। 

এসময় বাসের ভেতর G-3 এবং G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়।
‎অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জীমান। এতে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন।
‎প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা পরস্পর বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়পুরায় ১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার