ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল
ad728
গাইবান্ধার ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের সকল পেশাজীবি ও শিক্ষার্থীরা চাচ্ছেন  প্রতিষ্ঠানটি উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবি তুলছেন, অন্যদিকে কাতলামারী গ্রামের বাসিন্দারা চাচ্ছেন প্রতিষ্ঠানটি কাতলামারীতে হোক এ জন্য  তারা   আন্দোলনে নেমেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে  গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তারা দাবি জানান—যদিও এলাকাটি নদীভাঙন কবলিত, অনুন্নত সড়ক যোগাযোগ ও নিরাপত্তা সংকটে ভুগছে, তবুও স্থানীয় শিক্ষার্থীদের জন্য কলেজটি কাতলামারীতেই স্থাপন করতে হবে। 

এর আগে গত রোববার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর এলাকার বাসিন্দারা। তারা সরকারি নীতিমালা তুলে ধরে বলেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে হতে হবে। সদর এলাকায় হাসপাতাল, থানা, প্রশাসন, ব্যাংক, বাজার ও সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে উপজেলা বাসীর মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বলছেন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কলেজের জায়গা চূড়ান্ত ফয়সালা করা একান্ত অপরিহার্য।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝিনাইদহের কোটচাঁদপুর মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের সাজ-সজ্জা।

ঝিনাইদহের কোটচাঁদপুর মন্দিরগুলোতে চলছে শেষ সময়ের সাজ-সজ্জা।