ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধা সদরে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2025 ইং
গাইবান্ধা সদরে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা সদর থানা এলাকায় পুলিশি অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। 

তথ্য সূত্রে জানা যায় যে,গাইবান্ধা সদর থানার মামলা নং ২৯(০৯)২৫ এ ধারায় গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ শাহাজাহান মিয়া (৩৮), পিতা- মৃত রোস্তম আলী, সাং- রামচন্দ্রপুর (চরুয়াপাড়া), থানা ও জেলা- গাইবান্ধা।

জিআর মামলার ১৩০/১৮ এ ধারার আসামি মোঃ শফিকুল ইসলাম, পিতা-মোঃ নবী বকস; নুরুজ্জামান মিয়া, পিতা- মৃত হাবিবর রহমান, উভয়ের সাং- রঘুনাথপুর, থানা ও জেলা- গাইবান্ধা;  জিআর ১২/২৫ ওয়ারেন্ট এর আসাামি মোঃ আঃ আলীম, ‍পিতা- মোঃ আনোয়ার হোঃ, সাং- নশরতপুর ইন্দ্রারপাড়, থানা ও জেলা- গাইবান্ধা। 

এছাড়াও অত্র থানার মামলা নং-২৮(৯)২৫ এর গ্রেফতারকৃত আসামি মোঃ মুরাদ হোসেন মেক, পিতা- মোঃ হাফিজার শেখ, সাং- বানিয়ারজান, থানা ও জেলা- গাইবান্ধা এবং ১ দিনের রিমান্ডের আসামী মোঃ শিহাব সরকার (২৫), পিতা- আবুল কাশেম, সাং-পশ্চিম কোমরনই (দশানী), থানা ও জেলা-গাইবান্ধাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

এব্যাপারে থানা সূত্র আরও জানায়, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘিওরের খিরাই নদী থেকে ঈমামের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঘিওরের খিরাই নদী থেকে ঈমামের অর্ধগলিত মরদেহ উদ্ধার