ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারী প্রেসক্লাবের লাইব্রেরির শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
নীলফামারী প্রেসক্লাবের লাইব্রেরির শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ  
নীলফামারী প্রেস ক্লাবের হলরুমে প্রেস ক্লাব লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লাইব্রেরির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ  নায়িরুজ্জামান। 

নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার,  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ, সুভাস বিশ্বাস, দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকার প্রমুখ।  অনুষ্ঠানে শহীদুল ইসলাম বলেন, "বই জ্ঞানের উৎস। আমাদের প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা বই পড়া উচিত কারণ একটি লাইব্রেরি জ্ঞানচর্চার কারখানার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"

প্রেসক্লাবের লাইব্রেরী করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, ”শিক্ষার কোন শেষ নেই, লাইব্রেরিতে যেসব সহযোগিতা প্রয়োজন হবে জেলা প্রশাসন তা করবে”।

নাজমুল হুদা
স্টাফ রিপোর্টার
মোবাঃ ০১৭৩৭২৪২৫৫৬।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
"জাতীয় বিজ্ঞান বিতর্কে" কুড়িগ্রামে থানাহাট পাইলট বালিকা উচ্চ

"জাতীয় বিজ্ঞান বিতর্কে" কুড়িগ্রামে থানাহাট পাইলট বালিকা উচ্চ