ঢাকা | বঙ্গাব্দ

নিখোঁজের ৩২ ঘণ্টা পর মালুমঘাটে যুবকের লাশ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
নিখোঁজের ৩২ ঘণ্টা পর মালুমঘাটে যুবকের লাশ উদ্ধার। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
মোঃ মোরশেদ আলম চৌধুরী, লামা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

‎কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

‎১৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ১২ টার দিকে মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টং ঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাঁপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন। পরে ‎শুক্রবার দুপুর ১২টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

‎চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
বিএনপির কমিটিতে আওয়ামী লীগের তিন নেতা!

বিএনপির কমিটিতে আওয়ামী লীগের তিন নেতা!