ঢাকা | বঙ্গাব্দ

তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো ৯ প্রাণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো ৯ প্রাণ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা 

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিন ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে, মা-ছেলে, শিক্ষার্থী ও চালকসহ ৯ জন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

 শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন।
 
নিহতরা হলেন: পিকআপভ্যানের সহকারী আরিফ হোসেন (২০), যাত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছরের শিশু সন্তান ওয়ালিদ হোসেন স্বাধীন।
 
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন।
 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
গাজীপুরের শ্রীপুর বরমীতে গতরাতে অস্ত্রসহ আটক এনামুল হক।

গাজীপুরের শ্রীপুর বরমীতে গতরাতে অস্ত্রসহ আটক এনামুল হক।