ঢাকা | বঙ্গাব্দ

পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি জাহিদুল ইসলাম।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি জাহিদুল ইসলাম। ছবির ক্যাপশন: পুলিশকে সহযোগিতা করুন, আইনশৃঙ্খলা ভালো থাকবে: ওসি জাহিদুল ইসলাম।
ad728
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেছেন,
“পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিন, পুলিশকে সহযোগিতা করুন—দেখবেন এলাকার চেহারা বদলে যাবে।”
রোববার (২ নভেম্বর) বিকেল ৪টায় বর্ণি বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—অলিউর খাঁ, সিরাজ বিশ্বাস, আব্দুল্লাহ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“অনলাইন জুয়া ও মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে। আজকের কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের হয় পড়াশোনায় নয় কর্মে যুক্ত রাখতে হবে—অন্যথায় তারা বিপথে যেতে পারে।”
তিনি আরও বলেন,
“আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। চলুন, সবাই মিলে টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ফিরবে’ তাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে সাবেক মন্ত্রী

শেখ হাসিনা ফিরবে’ তাই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে সাবেক মন্ত্রী