ঢাকা | বঙ্গাব্দ

সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

সিটি ইউনিভার্সিটিতে আটক থাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার।


তিনি বলেন, ‘এরইমধ্যে তাদের হস্তান্তর করা হয়েছে। তাদের প্রশাসনের কিছু লোকজন এসেছিলেন, তাদের কাছে দিয়ে দেয়া হয়েছে।

শেখ মুহাম্মদ আলিয়ার বলেন, ‘আমরা তো আর তাদের আটকে রাখিনি, তারা এখানে ঘুরে ফিরেই বেড়াচ্ছিল। কিন্তু যেহেতু তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল, এবং রাতের বেলা ছিল। আমরা মূলত তাদের সেইফ করার চেষ্টা করেছি। কারণ কেউ যেন তাদের আঘাত করতে না পারে, এইজন্য তাদের একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম। এরপর উনারা এসে তাদের নিয়ে গেছেন।’

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
খাওয়া-বিশ্রামে ব্যস্ত সেই ৩ কর্মকর্তাকে নিয়ে পুলিশের ফেসবুক

খাওয়া-বিশ্রামে ব্যস্ত সেই ৩ কর্মকর্তাকে নিয়ে পুলিশের ফেসবুক