নিজস্ব প্রতিবেদন জুয়েল রানা
জেন-জির আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসেছেন। বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নেপাল থেকে পালাবেন না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে নিজ দলের যুব শাখা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা কি মনে করেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে দিয়ে আমরা দেশ ছেড়ে পালাবো?
নেপালে নজিরবিহীন দুর্নীতি-অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে জোরালো হয় জেন-জি বিক্ষোভ। বিক্ষোভ দমনে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে তা সহিংস হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা রাজপথে নামলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে ১৯ জন নিহত হন এবং আরও কয়েকশ আহত হন।
জুয়েল রানা