ঢাকা | বঙ্গাব্দ

ফোনে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ফোনে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় পৌনে ৭টায় ফোন করে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
রাশেদ খাঁন গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এসময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
না ফেরার দেশে ভুরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী।

না ফেরার দেশে ভুরুঙ্গামারীর বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী।