ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে শার্শায় মানববন্ধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে শার্শায় মানববন্ধন। ছবির ক্যাপশন: সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে শার্শায় মানববন্ধন।
ad728
সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে শার্শায় মানববন্ধন।

শার্শা সংবাদদাতা।

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনকাল ও  দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির  মুক্তির  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর, রোববার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।এ
ছাড়া মানব বন্ধনে অংশ নেওয়া শার্শা বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্র কারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরআহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিছেন। এমন আচারনে বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,শার্শ প্রেক্লাব, বেনাপোল প্রেক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেস ক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব ও বাঁকড়া,প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের কাছে তার নিঃশর্ত মুক্তির দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্র নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে ১৬ টি আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা

চট্টগ্রামে ১৬ টি আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা