ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার মূল আসামি জামিল গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2025 ইং
বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার মূল আসামি জামিল গ্রেফতার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



বগুড়ায় শহর  ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদকে  কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেন (৪৪) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার  দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেবতারকৃত জামিল হোসেন জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে লিজ নেয়া পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ৮-১০ জন যুবক রাহুল সরকারের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রাহুল।


জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যার পর জামিল আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করছিল। জেলা ত্যাগের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে ।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন