ঢাকা | বঙ্গাব্দ

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও গুনতে হবে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও গুনতে হবে জরিমানা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো যাত্রী যদি স্টেশনে কার্ড স্ক্যান করে ভিতরে প্রবেশ করে কিন্তু মেট্রোরেলে যাত্রা শুরু না করে বের হয়ে আসে, তবে তাদের থেকে ১০০ টাকা জরিমানা কাটা হবে। এর আগে, স্টেশনের ভিতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বের হলে কোনো ভাড়া নেওয়া হতো না। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। নিয়মটি ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতেও নোটিশ টাঙানো হয়েছে।
কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন থেকে স্টেশনের ভিতরে প্রবেশ করে বিনা ভাড়ায় বের হওয়া যাবে না। এই নিয়ম গতকাল থেকে কার্যকর হয়েছে।’

ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, নতুন নিয়মের বিস্তারিত তিনি এখনও জানেন না। তবে মেট্রোরেলের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির আখড়াঃ ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ (পর্ব-১)

দুর্নীতির আখড়াঃ ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ (পর্ব-১)