ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থী তালিকা ছবির ক্যাপশন: তারেক রহমান
ad728
ডেক্স নিউজ,, 

দেশে জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। অনিশ্চয়তা, সংশয় সত্ত্বেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ তালিকা আরো যাচাই-বাছাই করবেন এবং দেশে ফিরে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এবারের নির্বাচনে প্রধান এসব রাজনৈতিক দলের জন্যই প্রার্থী বাছাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। গত বছরের ওই অভ্যুত্থানের পর বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। বিগত ১৫ বছর এ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটাররা মুখিয়ে আছেন।

তাঁদের মতে, ভোটাধিকার হলো গণতান্ত্রিক  দেশে সবচেয়ে বড় নাগরিক অধিকার। দেশের নাগরিকরা এই অধিকার এবার যেন নির্বিঘ্নে, স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে এই দায়িত্ব শুধু সরকার এবং নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিলেই চলবে না। প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
যশোরে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক।

যশোরে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক।