ঢাকা | বঙ্গাব্দ

শুরু হয়েছে বিসিবি নির্বাচন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
শুরু হয়েছে বিসিবি নির্বাচন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ গঠনের নির্বাচন আজ (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। বিতর্ক ও নাটকীয়তায় ভরপুর এই নির্বাচন সকাল ১০টা থেকে শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত৷ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে আকাঙ্ক্ষিত এই নির্বাচন।

নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে এরইমধ্যে নাজমুল আবেদীন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার আহমেদ মিঠুর মতো হেভিওয়েট প্রার্থী উপস্থিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দিতে পারবেন।  
গত ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকেই বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা হয়। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন। যার মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গলাচিপায় ফেয়ার প্রাইজে চাল বিতরণে স্বচ্ছতা ও সঠিক ওজন নিশ্চি

গলাচিপায় ফেয়ার প্রাইজে চাল বিতরণে স্বচ্ছতা ও সঠিক ওজন নিশ্চি