ঢাকা | বঙ্গাব্দ

দাউদকান্দিতে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
দাউদকান্দিতে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: দাউদকান্দিতে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দিতে আ’লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের আয়োজন করে দাউদকান্দি উপজেলা বিএনপি, গৌরীপুর ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় গৌরীপুর বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গৌরীপুর বাস ইস্টার্নে শেষ হয়। মিছিলে অংশ নেন বিএনপি, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

মিছিল শেষে বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। দাউদকান্দি উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, “গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তুজারভাঙ্গা গ্রামের বাবু ও শহীদনগরের রিফাতসহ তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এছাড়াও চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবি জনসমক্ষে পুনরায় উত্থাপন করা হচ্ছে।”

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির এবং দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আঃ বাসেদ, গৌরীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ খোকন মিয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এবং বিএনপি নেতা কবির হোসেনও বক্তব্যে সরকারের প্রতি দ্রুত ফাঁসির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও বক্তব্যে অংশ নেওয়া নেতারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা জাতির নিরাপত্তা এবং ন্যায়বিচারের জন্য অপরিহার্য।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট