ঢাকা | বঙ্গাব্দ

এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকা হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকা হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  


জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য ১২০০ টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। অথচ, এর দাম ১ হাজার টাকা মধ্যে হওয়া উচিত।’


তিনি বলেন, ‘বর্তমানে ১২০০ টাকা দামের সিলিন্ডার অনেক জায়গায় ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই দামের নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতের কাজ বাড়ানো প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোন্র স্বাভাবিক সংকট নয়। এটি একটি পরিকল্পিত অবস্থার ফল, যা ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর কারণে তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস লাইনের পরিকল্পনায় গ্যাস সরবরাহের চাহিদা উপেক্ষা করা হয়েছে, ফলে শিল্প ও গৃহস্থালিতে বিপুলসংখ্যক অবৈধ সংযোগও হয়েছে।’


ফওজুল কবির খান বলেন, ‘স্থানীয় গ্যাস উৎপাদন প্রতিবছর কমছে। প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমছে। ঘাটতি মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে, যদিও এর দাম বেশি বলে সমালোচনা হচ্ছে।’

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কুমিল্লা-০৫ এ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব হোসেন চৌ

কুমিল্লা-০৫ এ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব হোসেন চৌ