ঢাকা | বঙ্গাব্দ

৭ দফা দাবিতে কুড়িগ্রাম আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2025 ইং
৭ দফা দাবিতে কুড়িগ্রাম আদর্শ শিক্ষক ফেডারেশনের  বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ইং ০৫:০১ পিএম.

চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়িভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিলে কুড়িগ্রাম জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সমানে এক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এছাড়া তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

চীনে মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড