ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার ‘১২৮ নম্বর’ ব্যাংকের লকার জব্দ করলো এনবিআর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
শেখ হাসিনার ‘১২৮ নম্বর’ ব্যাংকের লকার জব্দ করলো এনবিআর ছবির ক্যাপশন: শেখ হাসিনার
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

মতিঝিলের পূবালী ব্যাংকের করপোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকের ওই শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ‘১২৮ নম্বর’ লকারটির তথ্য পায় সিআইসি। ১৮ বা ১৯ বছর বয়স থেকে শেখ হাসিনা ওই লকারের মালিক বলে জানা গেছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে জানা গেছে। এনবিআরের একটি দল লকারটি সিলগালা করে জব্দ করে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই লকারটি খোলা হবে।

এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে ২টি একাউন্ট পাওয়া গেছে। যার একটি যৌথ একাউন্ট, যেখানে ৪৪ লাখ টাকা আছে এবং ১২ লাখ টাকার একটি এফডিআর আছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন

হাসনাত আব্দুল্লাহকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন