ঢাকা | বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব ২৫ উপলক্ষে জয়পুরহাটে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্‌যাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
তারুণ্যের উৎসব ২৫ উপলক্ষে জয়পুরহাটে ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্‌যাপন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে  শিক্ষানবিশ ও তরুণ উদ্যেক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) দুপুরে জেলার শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে আয়োজিত কমিউনিটি আউটরিচ সভাটি আয়োজন করে জাকস ফাউন্ডেশন, জয়পুরহাট। আর এর কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।
 পিকেএসএফ ও বিশ্ব ব্যাংক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশ  ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে তারুণ্যের উৎসব ২৫ উদযাপনের লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ সভা অনুষ্ঠিত হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন, জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক অর্থ ও হিসাব খোরশেদ আলম, শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাহাঙ্গীর আলম, RAISE প্রকল্পের কো-অর্ডিনেটর,  জাহাঙ্গীর আলম, RAISE প্রকল্প টিমের কর্মকর্তা বৃন্দ,  অত্রএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তাবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।
প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তারা জানান, এমন কর্মসূচি তাদের আত্মকর্মসংস্থানের স্বপ্নকে জাকস ফাউন্ডেশন  বাস্তবায়নের পথে অনুপ্রেরণা জোগাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ বিআইডব্লিউটিএ'র সাইদুর।

ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ বিআইডব্লিউটিএ'র সাইদুর।