ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
ad728
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়েতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

এসডি বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধিঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহীদ আলী মোস্তফা চত্ত্বর থেকে এক  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনঃ আলী মোস্তফা চত্তরে এসে সমাপ্ত হয়। 

জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহ-সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতারা এতে অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে, সেগুলো উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ফ্যাস্টিট আওয়ামী স্বৈরাচার পতনের পরে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিলো এবং সংবিধানগত শূন্যতা সৃষ্টি হয়েছিল। 

এ প্রেক্ষাপটে জনগণের অভিপ্রায়কে সামনে রেখে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নানা সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন কমিশন গঠিত হয়েছে। 

গণতান্ত্রিক মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশন গুলোর সুপারিশের মধ্যে থেকে ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। 

যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতভেদ থাকায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ অসম্ভব হয়েছে বলে তারা মনে করেন। 

সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য এবং গণআন্দোলনের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই বলে জোর তাগিদ প্রদান করেন। 

একই সঙ্গে তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান, জাতীয় স্তরে গ্রহণযোগ্য ও আইনগত ভিত্তিসহ ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করার ব্যবস্থা নিতে হবে এবং ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন নিশ্চয়তা দিতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে ৩ আসামী আটক।

যশোরে ৩৬টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে ৩ আসামী আটক।