ঢাকা | বঙ্গাব্দ

বাধা পেরিয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
বাধা পেরিয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরাইলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি। খবর আল জাজিরা’র। 

 
একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে চলেছে নৌযানটি।
 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিও ট্র্যাকার অনুসারে, জাহাজটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। 
এর আগে আল জাজিরার আলাদা এক প্রতিবেদনে বলা হয়, ‘ম্যারিনেট’ পোলিশ পতাকার অধীনে চলছে এবং এতে মোট ছয়জন আরোহী আছেন।
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনে সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে।
 
ফ্লোটিলা আয়োজকদের মতে, জাহাজটি এখনও স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত এবং যোগাযোগের মধ্যেই আছে। এক লাইভ স্ট্রিমে দেখানো হচ্ছে, এখন পর্যন্ত জাহাজটি সক্রিয় রয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ভারতের বেআইনি বিতাড়ন নীতির শিকার শত শত বাঙালি মুসলিম: হিউম্য

ভারতের বেআইনি বিতাড়ন নীতির শিকার শত শত বাঙালি মুসলিম: হিউম্য