ঢাকা | বঙ্গাব্দ

সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার
ad728
মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ 
নওগাঁর সাপাহার পুনর্ভবা নদী হতে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে শিশু হাদিসুর গত রবিবার দুপুরে অন্যান্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে সে তলিয়ে গেলে সহপাটিরা তার বাসায় এসে খবর দেয়। সাথে সাথে পরিবারের লোকজন সহ গ্রামবাসী নদীতে নেমে খোঁজা খুজি শুরু করে। সারা দিন খোঁজার পরে শিশু হাদিসুরকে না পেয়ে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত নদীগর্ভে তল্লাসী করে কোথাও শিশুটির সন্ধান না পেয়ে ফিরে আসে। এমনি অবস্থায় রাত্রি ৯টার দিকে লোকজন কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় ও স্থানীয় থানায় সংবাদ দেয়। রাতেই ঘটনা স্থলে গিয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেন ও থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে বলেও জানান।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে:

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: