মিলন সিদ্দিকী ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
ধামরাই উপজেলার রোয়াইল ভূমি অফিসের নায়েব মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি, ঘুষ লেনদেন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, বড় চন্দ্রাইল মৌজার ১৮৬ নং খতিয়ান সংক্রান্ত একটি দেওয়ানি মামলা আদালতে চলমান থাকা সত্ত্বেও তিনি বেআইনিভাবে দুটি নামজারি, জমাভাগ ও খাজনা খারিজের অনুমোদন প্রদান করেছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, মামলা চলমান থাকা জমিতে এই ধরনের প্রশাসনিক অনুমোদন প্রদান সম্পূর্ণ বেআইনি ও দায়িত্বজ্ঞানহীনতা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে ন্যায়বিচারের দাবিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এই বিষয়ে নায়েককে মুঠো ফোনে কল দেয়া হলে রিসিভ করেননি।
মোঃ মনিরুজ্জামান