ঢাকা | বঙ্গাব্দ

পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়- নাহিদ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়- নাহিদ। ছবির ক্যাপশন: নাহিদ ইসলাম।
ad728
পুরাতন বন্দোবস্ত পরিবর্তন ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়- নাহিদ। 

মো:জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি : 

পরাজিত শক্তির রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবেনা।  যত দ্রুত এক্ষেত্রে সংষ্কার হবে তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে।  এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। এসময় তার সাথে ছিলেন এনসিপির দক্ষিনাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা প্রমুখ।

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারীর সৈয়দপুরে তারা এসেছেন। ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে এসেই শহরের হাতিখানা কবরস্থানে গিয়ে শহীদ সাজ্জাদের পিতা আলমগীর হোসেনের সাথে মোনাজাত করেন নেতৃবৃন্দ। 

চব্বিশের বিজয়ের মহানায়ক নাহিদ ইসলাম আরও বলেন, প্রশাসনে এখনো আওয়ামী দোসরদের আধিপত্য বজায় আছে। একারণে আমাদের উপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

তিনি বলেন, পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। তারই ধারাবাহিকতায় এমন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সরকারও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেই ছাড়বো। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান বদলাতে হবে। কারণ বিদ্যমান সংবিধান মূলত: আওয়ামী বিধান। এটার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবেনা। ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিবাদী তন্ত্র এখনো জেঁকে বসে আছে রাষ্ট্রযন্ত্রে। 

তাই কার্যকর সংষ্কার না করে কাঙ্খিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবেনা। নতুন বন্দোবস্তের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই রাজনীতি করছে এনসিপি। 

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ হাতিখানা উর্দুভাষী (বিহারী) ক্যাম্প পরিদর্শন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও জনসংযোগ করেন। পরে তারা নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা দেন। এই কার্যক্রমে শতাধিক তরুণ, যুবক অংশ গ্রহণ করা হবে। 

এসময়/ 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স