ঢাকা | বঙ্গাব্দ

দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। জুলাই-আগস্ট দুই মাসে রপ্তানি হয়েছে ৭১৩ কোটি ৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯.৬৩ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে ৬৫০ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্ট মাসে রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার।

আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছে ৩৩২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ডলার। আগস্টে নেতিবাচক প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ।

জুলাই-আগস্ট দুই মাসে দেশে মোট রপ্তানি আয় হয়েছে ৮৬৮ কোটি ৫৫ লাখ ৯০ মার্কিন ডলার। এর মধ্যে তৈরি পোশাক ৮২.১০ শতাংশ। বাকি ১৭.৯০ শতাংশ অন্য সব পণ্য।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়