নিজস্ব প্রতিবেদক জুয়েল রানা
এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বরাবরই এগিয়ে। এর আগে দুইবার এই মঞ্চে মুখোমুখি হয়ে দু’বারই জয়ের হাসি ফুটিয়েছে টাইগাররা। চলতি আসরেও সেই একই দৃশ্যপট—অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।
এশিয়া কাপের শিরোপা এখনো ওঠেনি বাংলাদেশের হাতে। তবে এশিয়ার সেরা এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে লাল-সবুজের দল। ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে উঠেছিল তারা। প্রতিবারই দুর্ভাগ্যবশত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রথমবার ফাইনালের স্বাদ আসে ২০১২ সালে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ইতিহাস বলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই হারাতে পারেনি বাংলাদেশকে।
আজও সেই ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠেও শোনা গেছে আশার বাণী, আমরা জিতছে এসেছি, আমরা ফাইনাল খেলতে এসেছি, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরাই ফাইনালে যাব।
জুয়েল রানা